• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা: নিহত ২, আহত ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইজিবাইকে যাত্রী ওঠার সময় পেছন থেকে একটি মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রনজিত ধর (৫৫) ও বাবুল দে (৬৫)। তাদের বাড়ি দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারীগামী যাত্রী হিসেবে তারা ইজিবাইকে উঠছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ইজিবাইকটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo