ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৪ শিশুসহ ৩৩ বাংলাদেশী নারী-পুরুষ। রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় দু’দেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন সুত্রে জানা যায়, ভারতের চেন্নাইয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ৪ শিশুসহ ৩৩ নারী-পুরুষকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। তারা বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় ভারতে যায়। পরে সে দেশের চেন্নইয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে থাকে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদেও আটক করে জেল হাজতে পাঠায়। আজ দু’দেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠায়।
জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া অফিসার সফিকুল ইসলাম বলেন, দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় তাঁরা ভারতে যান। চেন্নাইয়ে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় তাঁরা ভারতীয় পুলিশের হাতে আটক হন। সেখান থেকে একটি বেসরকারি সংস্থা তাঁদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সৈয়দ মোর্তজা আলী জানান, অনুপ্রবেশকারী হিসেবে ভারতে আটক ছিলেন শিশুসহ বাংলাদেশী ৩৩ নারী-পুরুষ। দুই দেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল বন্দর থানায় তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। #
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

মন্তব্য (০)