• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদের জামায়াত অনুষ্ঠিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামে আজ আগাম ঈদের নামাজ আদায় করা হয়েছে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিল রেখে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাঁদ দেখার ওপর ভিত্তি করে এ বছরও স্থানীয় মুসল্লিরা এই রীতি পালন করছেন। আজ সকালে হরিণাকুন্ডু পৌরএলাকার বোয়ালিয়া ও কুলবাড়ীয়া সহ কয়েকটি স্থানে ঈদের বিশেষ জামায়াত অনুষ্ঠিত হয়।

জামায়াতে স্থানীয় কয়েকশ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজের পর মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দীর্ঘ কয়েক বছর ধরেই তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এভাবে একদিন আগেই ঈদ উদযাপন করে আসছেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে এবং নামাজের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo