• সমগ্র বাংলা

কালীগঞ্জে জুলাই শহিদের পরিবারের পাশে মানবিক হাত-ঈদের আগে এমপির অনুদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। জুলাই শহিদ জাকারিয়া জুয়েলের পরিবারের হাতে তিনি আর্থিক অনুদান প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এ অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন আহমেদ, ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবিএম সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও ইয়ুথ অ্যাক্টিভিস্ট রানা সরকার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাজমুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জুলাই শহিদ জাকারিয়া জুয়েলের পরিবারের পক্ষে তাঁর ভাই অনুদান গ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই শহিদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুদান প্রদান শেষে একটি হৃদ্যতাপূর্ণ পরিবেশে সংসদ সদস্যের বাসভবনে জুলাই শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে ইফতার করা হয়। এ 

স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৪

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৫

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

  • company_logo