ছবিঃ সংগৃহীত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুরে উপজেলার খানপুকুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও ত্রিমোহণী এলাকার সরদার আলীর ছেলে হিমেল (২৫)। তিনি ওই ট্রাক্টরের হেলপার ছিলেন। আহত আরেক হেলপারের নাম আতিকুল (১৭)। তিনি চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাণীনগর হতে ইট বোঝাই ট্রাক্টরে ইট নিয়ে তারা আবাদপুকুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে খানপুকুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরে থাকা ড্রাইভার রাব্বি ও দুইজন হেলপার গুরুতর আঘাতপ্রাপ্ত হলে রাণীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেে• প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হসপিটালে রেফার্ড করেন এবং কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে মৃত ঘোষণা করেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মুঠোফোনে বলেন, ঘটনা শুনেছি। খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...
লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

মন্তব্য (০)