ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের অসহায় শিশু সদনে অসহায় ও মা-বাবা হারা শিশুদের পাশে নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ মার্চ) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
নতুন পোশাক পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা। তাদের মুখের নির্মল হাসি পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও আবেগঘন। গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার শিশু সদনে অসহায় ও মা-বাবা হারা অর্ধশত শিশুদের হাতে নতুন পোশাক এবং উন্নত মানের খাদ্য সামগ্রী পোলাও চাল, সেমাই, তৈলসহ সহায়ক খাদ্য উপকরণ তুলে দেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
এ বিষয়ে ৫৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এই শিশুরাই আমাদের সমাজের অংশ, তাদের আনন্দই আমাদের প্রকৃত অভিপ্রায় ও চাওয়া।”সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ, এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি শুধু সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

মন্তব্য (০)