প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর বারোকোনা মোড়ে যাত্রীবাহি বাস চাপায় আব্দুল গনি সরকার টুরু নামে একজন পথচারি নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গনি সরকার টুরু (৬৫) বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।
ফুলবাড়ী থানার উপ পরিদর্শক আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসসহ পালিয়েছে চালক। দুর্ঘটনাস্হলে স্প্রীড ব্রেকার নির্মানের দাবিতে ওই মহাসড়ক অবরোধ করেছে স্হানীয়রা। এতে ঘন্টা দুয়েক সময় ধরে যানবাহন চলাচল করতে পারেনি। দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

মন্তব্য (০)