• সমগ্র বাংলা

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে আটক-১ অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার ইয়াবা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : উখিয়া বালুখালী এলাকায় অভিযান চালিয়ে একট দেশিয় অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার ইয়াবাসহ মোঃ গফুর (৩১) নামের এক ব্যাক্তিকে আটক করেছে ৬৪ বিজিবি। আটক হওয়া ব্যাক্তি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার  আনজুমানপাড়া গ্রামের মোঃ আব্দুল সালাম এর ছেলে ।

১৭ মার্চ মঙ্গলবার  বিকাল ৪ টার সময়  বালুখালী বিওপি র একটি বিশেষ টহলদল  বাংলাদেশের অভ্যন্তরে ফাইসাখাল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম। 

তিনি জানান, (১৭ মার্চ) মঙ্গলবার  বিকাল ৫ টার সময় বালুখালী বিওপি র একটি বিশেষ টহলদল  বাংলাদেশের অভ্যন্তরে ফাইসাখাল নামক স্থানে একজন সন্দেহভাজন ব্যক্তি নৌকাযোগে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।  এসময় বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। সন্দেহভাজন ব্যক্তি বিজিবি র উপস্থিতি টের পেয়ে নৌকাসহ মিয়নমারের দিকে পালাবার চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি দল তাকে কেওড়া বাগানের ঘন জঙ্গলের ভিতরে  ঘিরে ফেলে এবং  নৌকা সহ আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে এবং তার নৌকাটি তল্লাশী করে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস  ইয়াবাসহ, ১টি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম আরও জানান, মাদক ও অস্ত্র সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৪

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৫

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

  • company_logo