• সমগ্র বাংলা

‎লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলরদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ’ গঠিত হয়েছে। 

‎মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে লালমনিরহাট পৌরসভা হলরুমে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিল শেষে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

​সাবেক প্রবীণ কাউন্সিলর হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান।

‎​সভায় ১৯৭২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী পৌরসভার মোট ৩৪ জন সাবেক কাউন্সিলর অংশগ্রহণ করেন। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সাবেক কাউন্সিলর আব্দুস সালামকে সভাপতি এবং ওয়াহিদুল হাসান সেনাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পরিষদ গঠনের মধ্য দিয়ে কাউন্সিলরদের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুসংগঠিত হবে। এই সংগঠন কেবল কাউন্সিলরদের কল্যাণেই নয়, বরং পৌরবাসীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নাগরিক সেবা ত্বরান্বিত করতে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। পরে সেখানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

​ইফতার মাহফিলের আগে দেশ, জাতি ও পৌরবাসীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে এক প্রীতি ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামীতে সংগঠনটিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo