• সমগ্র বাংলা

ঈদের আগে স্বস্তি, রসিকের পরিচ্ছন্নকর্মীদের মাঝে নগদ সহায়তা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুর সিটি করপোরেশনের (রসিক) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।এতে নগরীর ৮৫৫ জন পরিচ্ছন্নকর্মী প্রত্যেকে ৫ হাজার টাকা করে পেয়েছেন।সব মিলিয়ে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ)দুপুরে রংপুর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিকের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রশাসক বলেন,পরিচ্ছন্নতা কর্মীরাই একটি নগরীর নীরব যোদ্ধা। তাদের অক্লান্ত পরিশ্রমেই প্রতিদিন শহর পরিচ্ছন্ন থাকে এবং নাগরিকরা সুস্থ পরিবেশে বসবাসের সুযোগ পায়। তিনি বলেন,“নগরবাসীর সুস্থতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে যারা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কাজ করেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ঈদ উপলক্ষে এই উপহার সেই দায়বদ্ধতারই একটি প্রতিফলন।

তিনি আরও বলেন,“প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্নতা কর্মীদের কথা ভেবেই এই মানবিক উদ্যোগ নিয়েছেন।এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের প্রতি সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ।এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আমি বিশ্বাস করি।”

প্রশাসক ডন তার বক্তব্যে পরিচ্ছন্নতা কর্মীদের সামাজিক মর্যাদা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন,“সমাজের প্রতিটি স্তরে তাদের সম্মান নিশ্চিত করতে হবে।তারা কোনো অংশে কম নয়। রংপুর সিটি করপোরেশন সব সময় তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও যোগ করেন,“প্রধানমন্ত্রী যেমন তাদের পাশে আছেন, আমিও প্রশাসক হিসেবে সব সময় তাদের পাশে থাকব। তাদের অধিকার, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও পরিচ্ছন্নতা কর্মীদের অবদানের কথা তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, একটি শহরের সৌন্দর্য ও বাসযোগ্যতা অনেকাংশে নির্ভর করে পরিচ্ছন্নতা ব্যবস্থার ওপর, আর এই দায়িত্ব পালন করেন এসব কর্মীরাই।

এদিকে, ঈদের আগে হাতে নগদ ৫ হাজার টাকা পেয়ে বেশ উচ্ছ্বসিত পরিচ্ছন্নতা কর্মীরা।তারা জানান, এই অর্থ তাদের ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি এনে দিয়েছে। অনেকেই বলেন, পরিবার-পরিজনের জন্য নতুন কাপড় কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এই টাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একজন কর্মী বলেন,“আমরা সাধারণ মানুষ, আমাদের আয় সীমিত।ঈদের সময় একটু বাড়তি খরচ থাকে। এই টাকা পেয়ে খুব ভালো লাগছে।পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।”

আরেকজন বলেন,“আমাদের কথা ভেবে এই সহায়তা দেওয়ায় আমরা কৃতজ্ঞ।এটি আমাদের কাজের প্রতি নতুন উৎসাহ যোগাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এবং প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সার্বিকভাবে, ঈদকে সামনে রেখে এই উদ্যোগ রংপুর নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৪

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৫

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

  • company_logo