• সমগ্র বাংলা

বগুড়া সদর আসনে উপনির্বাচন: সবুজ প্রচারণায় স্বস্তিতে বিএনপি, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সংশয়ে জামায়াত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : প্রতীক বরাদ্দের পর বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। সোমবার সকালে প্রচারণার প্রথম দিনেই বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী সরব হয়েছে নির্বাচনী প্রচারণার মাঠে। একদিকে বিএনপি প্রার্থী পরিবেশবান্ধব বীজ লিফলেট বিলি করে নজর কাড়ছেন, অন্যদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী।

সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। এ সময় তিনি সাধারণ কাগজের পরিবর্তে বন পেপার নামক বিশেষ লিফলেট বিলি করেন। লিফলেটটির ভেতরে লালশাক, পুঁইশাক, মরিচ ও টমেটোসহ পাঁচটি সবজির বীজ মেশানো আছে। রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, এই লিফলেটটি যেখানেই ফেলা হবে, সেখান থেকেই নতুন চারা জন্মাবে। আমরা পরিবেশ রক্ষা করেই প্রচারণা চালাতে চাই। নির্বাচিত হলে তিনি বগুড়া সিটি করপোরেশন বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণের প্রতিশ্রুতি দেন।

এদিকে সকাল ৯টায় শহরের সেউজগাড়ি থেকে গণসংযোগ শুরু করেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নামা এই প্রার্থী শুরুতেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বগুড়াকে যেন কোনোভাবেই আরেকটি ‘মাগুরা’ বানানো না হয়। সম্প্রতি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলির প্রক্রিয়াকে রহস্যজনক দাবি করে তিনি তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। এছাড়া বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী বিতর্কিত কর্মকর্তাদের বদলে সরকারি কলেজ ও স্কুলের শিক্ষকদের প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের জোর দাবি তোলেন।

উল্লেখ্য, গত রোববার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই আসনে ত্রিমুখী লড়াইয়ের মাঠ প্রস্তুত হয়েছে। বিএনপির রেজাউল করিম বাদশা (ধানের শীষ) ও জামায়াতের আবিদুর রহমান সোহেলের (দাঁড়ি পাল্লা) পাশাপাশি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল-আমিন তালুকদার (ফুলকপি) প্রতীক নিয়ে লড়ছেন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানিয়েছেন, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে অটোবাইকের সংঘর্ষ : কল...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে অটোব...

image

বকশিগঞ্জে পুকুর পাড় থেকে মর্টারশেল উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরপাড়ে একটি মর্ট...

image

ফরিদপুরের দর্শনীয় স্থান টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ব...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের অন্যতম দর্শনীয় স্থান হিসে...

image

তনু হত্যা মামলা ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দি...

নিউজ ডেস্ক : কুমিল্লায় আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায...

image

মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী প...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ইসমত আরা (২৩) নাম...

  • company_logo