• সমগ্র বাংলা

পাবনায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : যারা শিকড় ভুলে যায়, তাদের শিকড় উপড়ে ফেলতে বারবার ৫ আগস্ট ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ার পদ্মকোল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘যারা বলেন, আমরা কেন মাঠে-ঘাটে গিয়ে খাল খনন করছি? তাদের বলতে চাই, আমাদের শিকড় ভুল গেলে চলবে না। আমরা যারা শিকড় ভুলে যাই, তাদের শিকড় উপড়ে ফেলতে ওই ৫ আগস্ট বারবার ফিরে আসে।

তিনি বলেন, ‘উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছি বলেই ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করতে পেরেছি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে।

এর আগে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া থানার নবাগত ...

image

বাকৃবিতে প্রথমবারের মতো ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মে...

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম...

image

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও যন্...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যশ...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়া খাল পু...

image

নড়াইলে পাওনা টাকার জন্য দিনমজুরের ঘর ‘খুলে’ নিল পাওনাদাররা

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে পাওনা টা...

  • company_logo