• সমগ্র বাংলা

লালমনিরহাটে ক্যাবের উদ্যোগে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি: বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটি আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।

এ র‍্যালি ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি প্রফেসর (অব:)হারুন অর রশিদ,কালিগঞ্জ উপজেলা ক্যাবের সভাপতি ডাঃ নুরুজ্জামান আহমেদ,লালমনিরহাট সদর উপজেলা কমিটির সভাপতি শহীদ ইসলাম সুজন,সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,সদস্য মাহমুদা খাতুন মোনা সহ ক্যাবের সদস্য,স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দ্রব্যমূল্যের দাম হাতের নাগালের মধ্যে রাখতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাখেন বক্তারা। এর আগে জেলা প্রশাসন আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস এর আলোচনা সভায় অংশ নেন ক্যাবের সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo