• সমগ্র বাংলা

টেকনাফে গণধর্ষণ মামলার আসামি আটক : মূল আসামি জিয়াবুল এখনো অধরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি :টেকনাফে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামি নেওয়াজ শরীফ(২৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার আমির আলীর ছেলে।

গত ১৩ মার্চ শুক্রবার সাড়ে ৯ টার সময় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "

গত ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল ও তার সহযোগী নেওয়াজ শরীফ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ রাতে র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে রামাদা হোটেলের সামনে থেকে মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেফতার করা হয়। তবে এখনো ঘটনার মূল আসামি জিয়াবুল অধরাই রয়ে যায়। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যন্য পলাতক আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo