ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনায় র্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) বিকেলে সদর উপজেলার হরিনারায়নপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা মৃত সাকের প্রামানিকের ছেলে মো. আবু বক্কর প্রামানিক (৫৮), ও মৃত আবু তাহের প্রামানিকের ছেলে মো. ইসলাম প্রামানিক (৪৮)।
র্যাব-১২ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আবু বকর ও ইসলামসহ একটি চক্র এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাচ্ছিল। এমনকি তারা অন্য চক্রের কাছে এসব অস্ত্র সরবরাহ করত। অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সদর থানাধীন হরিনারায়নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (বিদেশি বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

মন্তব্য (০)