• লিড নিউজ
  • সমগ্র বাংলা

জাতীয় গ্রিড লাইনে ত্রুটি, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ দুটি ইউনিট বন্ধ হয়ে গেছে। 

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিড লাইনে প্রায় সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। 

বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল পাঁচটি ইউনিটের মধ্যে বৃহৎ তিনটি ইউনিটে সাড়ে ৭শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকাল ৩টায় বিকট শব্দে ৪শ মেগাওয়াট (নর্থ) ও ৪শ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। 

এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে হঠাৎ করে ৪’শ মেগাওয়াট (নর্থ) ও ৪’শ মেগাওয়াট (ইস্ট) বন্ধ হয়েছে। গ্রিড লাইনে ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটিমুক্ত করে রাতের মধ্যে ইউনিট দুটি চালু করা হবে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় ৮শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই দুটি ইউনিটে সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo