ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে মালিকবিহীন আনুমানিক মূল্য ১১ কোটি ৪০ লক্ষ টাকা।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, ১৩ মার্চ শুক্রবার আনুমানিক ভোররাত ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ উত্তর দিকে এবং বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ভোরবেলা সাড়ে ৩ টার সময় ৩ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। উক্ত সন্দেহভাজন ব্যক্তিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ২টি বস্তা ফেলে দ্রুত দৌড়ে লোকালয়ের দিকে পালিয়ে যায়। ঘটনাস্হলে স্থানে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার মধ্যে পেঁচানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ৩৮ কাট অর্থাৎ ৩ লক্ষলক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

মন্তব্য (০)