• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দম্পতি নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া দিক থেকে ঢাকার উদ্দেশে একটি পরিবহন গাড়ি আসছিল। এ সময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪০৫৫) বেপরোয়া গতিতে ওই গাড়িটিকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক তখনই ঢাকার দিক থেকে পাটুরিয়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৩৯-৫২৫৪)। সংকীর্ণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোনায়েম খান (৪০), সাং চালাবন, মাটির মসজিদ, দক্ষিণখান, ঢাকা গুরুতর আহত হয়। মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী জোসনা আক্তারও মারাত্মক ভাবে আহত হলে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। এ সময় হাসপাতালে নেওয়ার পথেই মোটরসাইকেল চালক মোনায়েম খান মারা যায়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী জোসনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo