• সমগ্র বাংলা

লালমনিরহাটে জিংক ধানের উৎপাদন বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: Meeting with Policy Makers and Influential Stakeholders শিরোনামে জিংক ধানের উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। Expanding Nutrients in Food System Project,IFPRI-HarvestPlus ও বাস্তবায়নকারী সংস্থা নজীর এর সহযোগিতায় Nutritious Agriculture Bangladesh Limited (NAF-BD) উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো:সাইখুল আরিফিন।
এতে মানবদেহে জিংক সমৃদ্ধ চালের প্রয়োজনীয়তার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন নজীরের ফিল্ড কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন।এ সময় উম্মুক্ত আলোচনার মাধ্যমে বক্তারা বলেন, জিংক ধানের চাষাবাদ বাড়াতে হবে। এবং বাজার জাতকরনের ব্যবস্থা করতে হবে।এ বিষয়ে প্রচার প্রচারণা বাড়ানোর কথা বলেন তারা। বিশেষ করে টিসিবি এবং ন্যায্যমূল্যের দোকানে এ চাল বিক্রির উদ্যোগ নিতে হবে।এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক, জেলা বীজ প্রত্যয়ন অফিসার শামীমুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) গোলাম মোস্তফা মোঃ জুবাইদুর রহমান,মতিউল আলম (শস্য), মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা আক্তার বানু,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা।
এতে প্রধান অতিথি বলেন, জিংক ধানের চাষাবাদ বাড়ানোর জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের পরামর্শ ও বীজ সরবরাহ করা হয়। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জিংক চালের গুরুত্ব বোঝাতে হবে।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo