• সমগ্র বাংলা

পাবনায় র‍্যাবের অভিযানে শটগানসহ নারী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার কাচারীপাড়ায় অভিযান চালিয়ে শটগানসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) পাবনার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার নারী ফারহানা খন্দকার (৪৫) পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফারহানা খন্দকারকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি শটগান, একটি বন্দুকের বাট ও একটি অস্ত্র তৈরির মেশিনারিজসহ টুলবক্স উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo