• সমগ্র বাংলা

ভিজিএফের কার্ড নিয়ে প্যানেল চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতার হাতাহাতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

তারা হলেন সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন।

স্থানীয় ও পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বরাদ্দ আসে।

এ নিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলের কাছে কয়েকটি ভিজিএফ কার্ড দাবি করেন। তবে তিনি কার্ড দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে স্থানীয় লোকজন এসে সমাধান করার চেষ্টা করেন।

প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, আশিকুর রহমান তোলন আমাকে ফোন করে ইউনিয়ন পরিষদে ডেকে নেন। সেখানে গিয়ে তিনি ভিজিএফ কার্ড দাবি করেন। আমি বলি, আমি পূর্ণাঙ্গ চেয়ারম্যান না। তাই এ ধরনের কার্ড দেওয়ার এখতিয়ার আমার নেই। এ কথা বলতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা দিয়ে মারধর করে।

উপজেলা সমবায় কর্মকর্তা ও সদর ইউনিয়নের প্রশাসক আব্দুল জলিল বলেন, আশিকুর রহমান আমার কাছেও কিছু ভিজিএফ কার্ড দাবি করেছিলেন। কিন্তু এসব কার্ড দরিদ্র মানুষের জন্য বরাদ্দ, তাই তাকে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিই। পরে তিনি প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলকে ডেকে আনেন। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মূলত একটি ট্রেড লাইসেন্স নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল। এর বেশি কিছু হয়নি।

এ বিষয়ে জানতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাইয়ের মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

ষড়যন্ত্রের জাল ছিন্ন:ফরিদপুরে মিথ্যা অস্ত্র মামলা থেকে মু...

ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের আইনি লড়াই শেষে সত্যের জয় হলো ফরিদপুরের আলফাডাঙ্গায়। বহুল আ...

image

শার্শায় ভেজাল পশু খাদ্য তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং ...

image

নড়াইলে গভীর রাতে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা, এলাকাবাসী...

নড়াইল প্রতিনিধি : নড়াইল শহরের ভওয়াখালী এলাকার দেবদার তলা চত্...

image

বরুড়ায় ২৯ পিস ইয়াবাসহ যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজার এলা...

image

প্রবাসে বাংলাদেশির গৌরব: সম্মাননায় কালীগঞ্জের পিয়াস সাবের...

গাজীপুর প্রতিনিধি : প্রবাসে থেকেও সমাজ ও কমিউনিটির জন্য নিরলস কাজ করে আন...

  • company_logo