• সমগ্র বাংলা

নড়াইলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নড়াইলের রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় বক্তব্য দেন নড়াইল রেড় ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম মাহবুব মোর্শেদ জাফল। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল,রেড ক্রিসেন্ট সোসাইটির নড়াইল ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুর রহমান মিলন,মোজাহিদুর রহমান পলাশ,জেলা কৃষক দলের সভাপতি নবীর হোসেন,জেলা ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা তৈয়েবুর রহমান, বিএনপি নেতা  তাকিউর রহমান প্রমুখ। 

সভায় ইউনিটের বর্তমান কার্যক্রমের পর্যালোচনা এবং আগামী দিনের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে জেলায় দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা কার্যক্রম জোরদার এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo