• সমগ্র বাংলা

পাবনায় বাড়িতে মিললো মিনি পেট্রোল পাম্পের সন্ধান; ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় বাসা বাড়িতে সন্ধান মিলেছে মিনি পেট্রোল পাম্পের। অবৈধভাবে পেট্রোল পাম্প পরিচালনা করার দায়ে মালিককে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এর সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, দীর্ঘদিন যাবত ওই গ্রামের আলাউদ্দিন আলী তার বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে ডিজেল বেশি দামে বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাসাবাড়ির ভেতরে মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়।

অভিযানে অবৈধ ভাবে বাসাবাড়িতে পেট্রোল পাম্প পরিচালনা করায় এবং বেশি দামে বিক্রি করায় মালিক আলাউদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় ওই বাসাবাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo