• জাতীয়

ঐক্যমতের সরকার গঠনে সরকারী ও বিরোধী দলীয় হুইপবৃন্দের ফলপ্রসূ আলোচনা

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম, এমপি’র সাথে বিরোধীদলীয় সংসদ-সদস্যদের এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ মার্চ) সংসদ ভবনস্থ চীফ হুইপের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিরোধীদলীয় চীফ হুইপ মোঃ নাহিদ ইসলাম-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মোঃ রফিকুল ইসলাম খান, এমপি; মোঃ আবুল হাসনাত, এমপি; এবং মোঃ নূরুল ইসলাম, এমপি।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐক্যমতের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সরকারি দলের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিরোধী দলীয় চীফ হুইপের সাথে অনুষ্ঠিত এ বৈঠকটি সংসদ প্রাণবন্ত  করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

‎কারও অধীনে নয়, বাংলাদেশ চলবে নিজের ইচ্ছায়: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর কারও কথার অধীনে থাকবে না বলে মন্তব্য...

image

‎ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক

নিউজ ডেস্কঃ গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ (১০ মার্চ) পর্যন্ত ১১ দ...

image

‎ঢাকায় ৪৭ মাথার খুলি উদ্ধারের রহস্য উদ্‌ঘাটন

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মা...

image

‎এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা! ‎

নিউজ ডেস্কঃ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপ...

image

‎নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ‘ফ্যামিলি কার্ড’: প্...

নিউজ ডেস্কঃ নারী ক্ষমতায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড চাল...

  • company_logo