• লিড নিউজ
  • জাতীয়

‎কারও অধীনে নয়, বাংলাদেশ চলবে নিজের ইচ্ছায়: পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর কারও কথার অধীনে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ তার নিজের ইচ্ছায় চলবে।

‎সোমবার (৯ মার্চ) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ কথা বলেন।

‎ফ্যাসিবাদী আমলে পররাষ্ট্রনীতি অন্য একটি দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় প্রতিশ্রুতি এটিই। তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, সবার সঙ্গে বাংলাদেশ।

‎পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা—এগুলো সবচেয়ে বড় নীতি বলেন পররাষ্ট্রমন্ত্রী।

‎খলিলুর রহমান বলেন, এই নীতিগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ফিচার ছিল। সেই সময়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করেছিলাম। সেটা ছিল আমাদের পররাষ্ট্রনীতির সোনালি সময়। আমরা সেই জায়গাতে ফিরে যাচ্ছি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় চার বাংলাদেশি নিহত হয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (০)





image

ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক ...

নিউজ ডেস্ক : প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিম...

image

ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল...

নিউজ ডেস্ক : সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির...

image

চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক : একদিনের সফরে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম আসছেন প...

image

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরা...

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্...

image

‎কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ...

  • company_logo