• জাতীয়

গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না। রোববার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত দায়।

হাসান মো. শওকত আলী জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। এরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, কেউ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সেটি তাঁর ব্যক্তিগত দায়। পুলিশ বাহিনী কখনোই এ ধরনের কর্মকাণ্ডের দায় নেবে না।

গ্রেপ্তারের পর জাহাঙ্গীর আলমের বর্তমান অবস্থান সম্পর্কে সিএমপি কমিশনার জানান, তিনি বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট পরিচালনা করবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁকে আদালতে হাজির করা হবে।

মামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ধরনের অপরাধে কেউ সম্পৃক্ত হলে তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শনিবার রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন। পরে জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়। ওই রাতেই নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য (০)





image

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হব...

১

‎নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ...

image

‎প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ...

image

নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক কে...

৩

‎নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি নভেম...

image

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর...

৪

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ...

image

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হ...

৫

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. ...

  • company_logo