• লিড নিউজ
  • জাতীয়

‎ঢাকায় ৪৭ মাথার খুলি উদ্ধারের রহস্য উদ্‌ঘাটন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান এ তথ্য জানান।

‎গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাজী জহরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহ। তাদের মধ্যে কাজী জহরুল ইসলাম সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষার্থী।  
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজধানীর মনিপুরীপাড়া এলাকায় সোমবার রাতে কবর থেকে মানবদেহের কঙ্কাল তুলে তা বিক্রির চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলামকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহকে আটক করা হয়। 

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের কাছে আরও অনেক কঙ্কাল রয়েছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসের হোস্টেল থেকে ৪৭টি মাথার খুলি উদ্ধার করা হয়।

‎পুলিশের ভাষ্য অনুযায়ী, ফয়সল নামের এক ব্যক্তি এই চক্রের মূলহোতা। তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। অনলাইনে তাদের একটি বড় নেটওয়ার্ক রয়েছে এবং গত কয়েক বছর ধরে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর এলাকা থেকে কঙ্কাল সংগ্রহ করে বিক্রি করে আসছিল তারা।

‎চক্রটি মাঠপর্যায় থেকে প্রতিটি কঙ্কাল ছয় থেকে আট হাজার টাকায় কিনে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করত। তাদের বেশিরভাগ ক্রেতাই বিভিন্ন মেডিকেল শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

‎উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্র এবং তারা হয়তো দেশব্যাপী এই ব্যবসা পরিচালনা করে আসছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক ...

নিউজ ডেস্ক : প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিম...

image

ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল...

নিউজ ডেস্ক : সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির...

image

চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক : একদিনের সফরে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম আসছেন প...

image

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরা...

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্...

image

‎কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ...

  • company_logo