• সমগ্র বাংলা

বিএনপি নির্বাচিত না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন -চৌধুরী নায়াব ইউসুফ এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর- ০৩ (সদর) আসনের বিএনপির সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় না গেলে, আমি এমপি না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন। ঘর থেকে বের হতে পারতেন না। কারো কাছে গিয়ে দাড়াইতেও পারতেন না। 

সোমবার বিকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ভেলাবাজ ও হাট গোবিন্দপুর গ্রামে কয়েকশত নারীর মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে কষ্টে না থাকে, সেই ধরনের প্রকল্প হাতে নিচ্ছে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা ছাড়াও কৃষিকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

চৌধূরী নায়াব ইউসুফ জানান, ফরিদপুরের কুমার নদ খননের মাধ্যমে কৃষকরা যাতে উপকার পেতে পারে সে ব্যবস্থা করা হবে। 

এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক চৌধূরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মৃণাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ^াস তরুন, কৃষ্ণনগর বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ও যুবদলের সভাপতি মো. নান্নু মোল্লা এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo