• সমগ্র বাংলা

রাণীনগরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রমজানের তাৎপর্য ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে রোজাদারের ভূমিকা বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং খট্টেশ^র রাণীনগর ইউনিয়ন শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং খট্টেশ^র রাণীনগর ইউনিয়ন শাখার আমীর মো: ফারুক-এ-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য মো: খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা ইবনে আব্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমীর ও আসন্ন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডা: মো: আনজীর হোসেন, সেক্রেটারী মো: শামীনুর ইসলাম (শামীম)। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন এবং তার অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন নওগাঁ-৬ আসনসহ দেশজুড়ে জনগণের ভোটে জামায়াত প্রার্থী নির্বাচিত হলেও সরকারি ভাবে বিজয়ী হতে দেওয়া হয়নি। তবুও জামায়াতে ইসলামী মহান আল্লাহর পথে ইসলাম প্রচারের কাজ অব্যাহত রাখবে। জনগণের আমানত জামায়াত কখনো খেয়ানত করবে না। একসময় জনগণের ভুল ভাঙ্গবেই। তাই আগামী উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে ইনসাফের সমাজ বিনির্মাণে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য (০)





image

শিক্ষকদের অভ্যন্তরীণ দলাদলিতে শিক্ষার্থী সংকটে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের অদূরে অবস্থিত এ...

image

পাবনায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার: গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অপহরণের শিকার ইন্দ্রজিৎ দাস রা...

image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

  • company_logo