• সমগ্র বাংলা

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক-৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৩ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যাক্তিরা হচ্ছে কক্সবাজার পৌরসভা

নতুন বাহারছড়ার মোঃ মনিরের ছেলে  মো রুবেল মিয়া (২৪), মিলন দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২০) ও

ভোলা দুলারহাট উপজেলার নীল কমল ইউনিয়ন চর নুরুল আমিন গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ সিরাজ (৬০)।

( ৮ মার্চ)  রবিবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড ইনানী স্টেশন এর সদস্যরা  ইনানী বীচ  এর অদূরে  দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সুমন আল মুকিত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত (৮ মার্চ)  রবিবার দুপুর ১২টায় কোস্ট গার্ড ইনানী স্টেশনের অভিযানকারী টিম  কক্সবাজারের ইনানী বীচ হতে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৪৬০ বস্তা সিমেন্ট জব্দ করে।

অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকরা এই সিমেন্ট এর মূল্য  প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা। এসময়

পাচার কাজে ব্যবহৃত ১টি ফিশিং বোট ও ১টি স্পীডবোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান লেঃ কমান্ডার (বিএন) সুমন আল মুকিত।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo