• সমগ্র বাংলা

তেল আছে,তবু মিলছে না: রংপুরে জ্বালানি আতঙ্ক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : রংপুর বিভাগজুড়ে জ্বালানি তেলকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভ্রান্তিকর পরিস্থিতি।প্রশাসনের দাবি-দেশে তেলের কোনো সংকট নেই।তবে বাস্তবে অনেক ফিলিং স্টেশনে তেল না পাওয়ার অভিযোগ করছেন যানবাহন চালক ও সাধারণ গ্রাহকরা।কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল মিলছে না, আবার কোথাও সীমিত আকারে বিক্রি করা হচ্ছে।

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির গুজব ঠেকাতে রংপুর নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে প্রশাসন। তবুও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৯ মার্চ) সকালে রংপুর নগরীর বিভিন্ন তেল পাম্প ঘুরে দেখা যায়,মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস নিয়ে চালকেরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন।কোথাও কোথাও মোটরসাইকেলের সারি কয়েকশ মিটার পর্যন্ত লম্বা হয়েছে।অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না।

কিছু পাম্পে আবার সীমিত আকারে তেল বিক্রি করা হচ্ছে।কয়েকজন চালকের অভিযোগ, একেকটি মোটরসাইকেলকে মাত্র ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। ফলে অনেকে বাধ্য হয়ে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াচ্ছেন।

শুধু রংপুর নগরী নয়, জেলার বিভিন্ন উপজেলাতেও একই চিত্র দেখা গেছে। তেল পেতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা।

এদিকে রংপুর বিভাগের আটটি জেলা-রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় একই ধরনের পরিস্থিতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অথবা সীমিত পরিসরে তেল বিক্রি করা হচ্ছে।

তেল নিতে আসা কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, অনেক পাম্পে তেলের মজুদ থাকা সত্ত্বেও তা বিক্রি করা হচ্ছে না। কোথাও কোথাও তেল বিক্রির মেশিন বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করেন তারা। এমনকি বেশি দাম দিতে চাইলেও তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

নগরীর একটি তেল পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক নরুল ইসলাম বলেন,পাম্পে তেলের মজুদ আছে, কিন্তু বিক্রি করছে না। অনেক জায়গায় তেল বিক্রির মেশিন বন্ধ রাখা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছি না।”

জ্বালানি নিতে আসা স্বাধীন ও সাগর নামে দুই গ্রাহক বলেন, গুজবের কারণে অনেক মানুষ আগাম তেল মজুদ করার চেষ্টা করছেন। তাদের ভাষায়, “আমরা এমন এক জাতি-সামনে কিয়ামত এলেও আগেই দাফনের কাপড় কিনে রাখি। তেলের ক্ষেত্রেও অনেকে সেই মানসিকতা দেখাচ্ছেন।”

আবার বাদল মিয়া, দুলাল ও হিমেল নামে কয়েকজন চালকের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৃত্রিম সংকট তৈরি করছেন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের অজুহাত দেখিয়ে অনেক পাম্প তেল বিক্রি সীমিত করে দিয়েছে।

প্রাইভেটকার চালক মাসুদ মিয়া বলেন,মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে।এ কারনে তেলের সংকট,এই আশঙ্কায় পাম্ম গুলোতে তেল থাকা সত্বেই বন্ধ করে রেখেছেন।গাড়িরে মালিক আমরা চালকরা পরছি বিপদে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই।পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ রয়েছে এবং মজুদও রয়েছে। মূলত গুজবের কারণে একসঙ্গে অনেক মানুষ তেল কিনতে আসায় সাময়িক চাপ তৈরি হয়েছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান,কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে রংপুর নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করে প্রয়োজন অনুযায়ী স্বাভাবিকভাবে তেল নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। সেই আতঙ্ক থেকেই হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সাময়িক সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

 

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায়...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করার সময় পুলি...

image

বিএনপি নির্বাচিত না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন -চৌধুরী ন...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর- ০৩ (সদর) আসনের বিএনপির সংসদ সদস...

image

চাটমোহরে জমি দখলের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে; ছবি তুল...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খ...

image

রাণীনগরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রমজানের তাৎপর্য ও কল্যাণকর ...

image

নড়াইলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এবং...

  • company_logo