ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল বলেছেন,যে কোন ধরনের অপরাধ দমনে সরকার জিরো টলারেন্ট নীতিতে কাজ করছে।তা অনুযায়ী আইন শৃংখলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে।
আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রেখে নিয়মিত বৈঠকের মারফত সার্বিক পরিস্থিতি আলোচনা করা হবে। গতকাল রোববার ৮মার্চ দুপুওে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তেব্যে মন্ত্রী এ কথা বলেন ।জেলা প্রশাসকের আয়োজনে প্রতিমন্ত্রী চট্টগ্রামে সম্প্রতি নির্যাতনে এক শিশু মৃত্যুতে তিনি গভীর উদ্ভেগ প্রকাশ করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ হতে এক লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বর্তমান সরকারের সমন্বিত প্রচেষ্টার সফলতায় চট্টগ্রামে দ্রব্যমুল্যসহ আইন শৃংখলা পরিস্থিতি ,বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনে করনীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় মোস্তফা কামাল পাশা এম,পি,এরশাদ উল্লাহ এমপি আবু সুফিয়ান এম,পি ,মোহাম্মদ এনামুল হক এম,পি, সরোয়ার জামাল নিজাম এম,পি, জসিম উদ্দিন আহমদ এম, পি, আলহাজ শাহজাহান চৌধুরী এম,পি, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ছাড়া ও এ,ডি এম মাহবুবুল হক ,পুলিশ সুপার নাজির আহমদ ,চট্টগ্রামের সিভিল সার্জন,জেলা পুলিশ এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)