ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ হাদি হত্যার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরির্দশক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ (সোমবার, ৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সমসাময়িক নানা ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে।’ আইজিপি বলেন, তালিকা তৈরি হয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, অভিযান চলবে খুব তাড়াতাড়ি।‘
মো. আলী হোসেন ফকির বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কেউ অতি উৎসাহী হবে না, ন্যায় বিচারে কাজ করবে পুলিশ, সন্ত্রাসী, মব সন্ত্রাস নির্মূলে উদ্যোগী পুলিশ।’
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ সরকারের জনগণের অংশ, পুলিশ সেবা প্রদান করে যাবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে। জিরো কমপ্লেন অভিযোগ থাকবে না থানা গুলোতে। বিগত সময়ে সব পুলিশ অন্যায় কাজে জড়িত ছিল না।’
আইজিপি বলেন, ‘সম্প্রতি শেষ হওয়া জাতীয় নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য ছিল। পুলিশের পোশাক বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে, সরকার এ বিষয়ে কাজ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।’
নিউজ ডেস্ক: প্রস্তাবিত ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০২৬...
নিউজ ডেস্কঃ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশ...
নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ব...
নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ...

মন্তব্য (০)