• জাতীয়

৫ দফা দাবিতে আন্দোলনে নামছেন নিকাহ রেজিস্ট্রাররা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: প্রস্তাবিত ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০২৬’ এর খসড়ায় কর্ম অধিক্ষেত্র পুনর্বিন্যাস ও নিয়োগের যোগ্যতায় পরিবর্তনের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। 

পাঁচ দফা দাবিতে সোমবার (১৬ নভেম্বর)দেশের সব জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও কলমবিরতি পালন করবেন তারা। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি কাজী মাওলানা শাহ্ মো. নেছারুল হক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন করে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত খসড়ায় নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের স্বীকৃত কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে ভাগ করার পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরও এ পদে নিয়োগের সুযোগ রাখার কথা বলা হয়েছে।

নিয়োগের যোগ্যতা পরিবর্তনের বিষয়ে আপত্তি জানিয়ে সমিতির এই নেতা বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন কেবল প্রশাসনিক কাজ নয়; এর সঙ্গে ইসলামী শরিয়ত ও মুসলিম পারিবারিক আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। দেনমোহর, ইজাব কবুল, অভিভাবকত্ব, তালাক , খোলা ও তালাকে তফউইজের মতো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও বাস্তব দক্ষতা থাকা জরুরি। সাধারণ শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ দেওয়া হলে এসব ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

১৯৭৫ সালের বিধিমালা এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সময়ের নীতিগত সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে নেছারুল হক বলেন, সে সময় সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ও প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু নতুন খসড়ায় পুরোনো কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ধরনের পরিবর্তন নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতা ও দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলবে। সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে আলোচনা ছাড়াই এমন বিধিমালা পরিবর্তনের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লিখিত অধিক্ষেত্র বহাল রাখা, মৃত বা অবসরজনিত কারণে শূন্য হওয়া পদে যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স প্রদান; বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি; নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালায় উল্লিখিত যোগ্যতা বহাল রাখা এবং নতুন বিধিমালা প্রণয়নে নিকাহ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা। 

এছাড়া, ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার ২১ বিধি সংশোধন করে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি বাড়ানোর দাবি জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে বলা হয়, নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিত্ব নিশ্চিত না করে তাদের পেশাগত ভবিষ্যৎ ও দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিধিমালা চূড়ান্ত করা উচিত হবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিধিমালা চূড়ান্ত করার আগে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির মহাসচিব কাজী মাওলানা মো. সেলিম রেজা।

মন্তব্য (০)





image

‎ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি, আ...

১

‎নিউজ ডেস্কঃ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্...

image

চাকরি বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান...

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশ...

image

গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

৩

‎নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ব...

image

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হব...

৪

‎নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ...

image

‎প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ...

  • company_logo