• লিড নিউজ
  • জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ সোমবার (৯ মার্চ) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

‎আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৬৮। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী শহর ঢাকা।

‎একই সময়ে দূষিত শহরের তালিকার ৩৩২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় স্থানে থাকা নেপালের রাজধানী কাঠমন্ডুর স্কোর ১৯০। এছাড়া ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা।

‎বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

‎এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্...

image

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও...

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফো...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ই...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ...

image

‎নিউ ইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও ব...

image

‎নাশকতায় নতুন কৌশল, অনুসন্ধানে মিলল চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্কঃ রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতায় নত...

  • company_logo