• সমগ্র বাংলা

লালমনিরহাটে শতভাগ নারী কর্মীর প্রতিষ্ঠানে নারী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার, নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে শতভাগ নারী কর্মী পরিচালিত বেসরকারি সংস্থা আরডিআরএস লালমনিরহাট রিজিওন। নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার,নারী নেতৃত্ব,টেকসই উন্নয়ন এবং ক্ষুদ্রঋণে নারীর সাফল্য ও অভিজ্ঞতা উপস্থাপনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সংস্থাটি কাজ করে যাচ্ছে। সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক,এরিয়া ম্যানেজার,শাখা ব্যবস্থাপক,ফিল্ড অফিসার সহ বিভিন্ন বিভাগে বর্তমানে ১শ৭৩জন নারী কর্মরত রয়েছেন। দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে লালমনিরহাট আরডিআরএস আঞ্চলিক অফিসে আরডিআরএস বাংলাদেশ'র নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোহাম্মদ হেলাল উদ্দিন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস,সিডিএফ'র নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন,ইনাফি বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মাহবুবা হক। অনুষ্ঠানে পট গান পরিবেশন করেন আরডিআরএস এর গণনাট্য দল।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo