• লিড নিউজ
  • জাতীয়

এনআইডি ও ভোটার নিবন্ধন নিয়ে নতুন দুই পরিকল্পনা ইসির

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রোধে নতুন দুই পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। 

‎সে অনুযায়ী, এখন থেকে এনআইডিতে ব্যক্তির মূল নামের পাশাপাশি ‘ডাক নাম’ যোগ করার বিষয়টি ভাবা হচ্ছে। একইসঙ্গে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার কোথাও ভাবা হচ্ছে।

‎রোববার (৮ মার্চ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এসব তথ্য জানান।

‎এনআইডি মহাপরিচালক বলেন, অনেক সময় অপরাধীরা পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে। ডাক নাম যুক্ত করার সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে কোনো ব্যক্তি আর সহজে পরিচয় লুকাতে পারবে না। এটি নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল করবে।

‎বাংলাদেশের জন্য ভারতের নতুন বার্তা
‎বিদেশি বা রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতেও কঠোর অবস্থান নিচ্ছে কমিশন। মহাপরিচালক জানান, নিবন্ধন ফরম-২ তে ভোটারের এলাকার কোনো একজন সম্মানিত ব্যক্তির সুপারিশ নেওয়ার জন্য একটি বিশেষ ঘর রাখা হচ্ছে।

‎তিনি বলেন, এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তির সুপারিশ নেওয়ার বিধান থাকলে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিকদের পক্ষে বাংলাদেশি ভোটার হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। স্থানীয় প্রতিনিধি বা পরিচিত ব্যক্তিরাই যাচাই করবেন আবেদনকারী ওই এলাকার কি না।

‎নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমানে এনআইডিতে নাগরিকের নাম ও মা-বাবার নাম থাকলেও পারিবারিক বা স্থানীয়ভাবে পরিচিত নামটি (ডাক নাম) ডেটাবেজে বিস্তারিতভাবে থাকে না। এই পরিবর্তনের ফলে এনআইডি কার্ডের তথ্য আরও সমৃদ্ধ হবে। এছাড়া সুপারিশের বিষয়টি কার্যকর হলে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ আরও স্বচ্ছ হবে বলে আশা করছে ইসি।

মন্তব্য (০)





image

আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্...

image

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও...

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফো...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ই...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ...

image

‎নিউ ইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও ব...

image

‎নাশকতায় নতুন কৌশল, অনুসন্ধানে মিলল চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্কঃ রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতায় নত...

  • company_logo