• লিড নিউজ
  • জাতীয়

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী, করলেন দুই বৈঠক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৭ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। এর পর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তিন শনিবারই কার্যালয়ে অফিস করেছেন তারেক রহমান।

এদিকে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো ও বাজার সম্প্রসারণ নিয়ে বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।

এরপর দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন কার্যালয়ে দাপ্তরিক কাজে অংশ নেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে দেশের ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। কার্যালয়ের দাপ্তরিক কাজ শেষ করে সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

মন্তব্য (০)





image

৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

নিউজ ডেস্ক : ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকা...

image

আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্...

image

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও...

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফো...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ই...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ...

image

‎নিউ ইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও ব...

  • company_logo