• লিড নিউজ
  • জাতীয়

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন, এ ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় দেখবেন না।

শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ইফতারে প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও বাম পাশে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকাস্থ দূতাবাসের বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য ও এমপিরা উপস্থিত ছিলেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সর্বস্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।

প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মত-প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ইফতারের আগে তিনি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

নিউজ ডেস্ক : ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকা...

image

আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্...

image

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও...

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফো...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ই...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ...

image

‎নিউ ইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও ব...

  • company_logo