ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা সংলগ্ন কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে একই পরিবারের তিনজন করে দুই পরিবারের ছয়জন রয়েছেন। তাদের মধ্যে ৩ বছর বয়সী রোজা নামের এক শিশু রয়েছে। এছাড়াও, সোনিয়া আক্তার নামের একজনের দেহের ১০০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে বার্ন ইন্সটিটিউট।
আগুন লাগার পর তাদের সবাইকেই উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
নিউজ ডেস্ক: প্রস্তাবিত ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০২৬...
নিউজ ডেস্কঃ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশ...
নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ব...
নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ...

মন্তব্য (০)