• লিড নিউজ
  • জাতীয়

‎জ্বালানি সংকটের শঙ্কায় পাম্প স্টেশনগুলোতে উপচেপড়া ভিড়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর জ্বালানির পাম্পে যানবাহন নিয়ে ভিড় করছেন মানুষ। ইরান যুদ্ধের কারণে জ্বালানির সংকট হতে পারে, এই শঙ্কায় জ্বালানি কিনতে পাম্পে ভিড় করছেন দীর্ঘ সময় ধরে। চাহিদা বাড়লেও দাম বাড়েনি, আর জ্বালানি ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির কোনো সংকট নেই, মানুষের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে।

‎ইরানে আমেরিকা-ইসরাইলের চলমান হামলা ও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। যদিও সরকার বলছে, বিকল্প উপায়ে জ্বালানি আমদানি করবে সরকার।

‎জ্বালানির সংকট হতে পারে এমন শঙ্কায় আজ ভোর থেকে রাজধানীর জ্বালানির পাম্পের সামনে ভিড় করছেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা। পরীবাগের মেঘনা মডেল পাম্পে দেখা গেছে লম্বা সারি। যা শাহবাগের মোড় পর্যন্ত পৌঁছে যায়। অনেকেই দেড় ঘণ্টা, দুই ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে পেরেছেন।

‎কি কারণে হঠাৎ ভিড়, জানতে চাইতে জ্বালানি ক্রেতারা বলছেন, অকটেন, ডিজেলের সংকট হতে পারে এই আতংকে তারা অতিরিক্ত তেল কিনছেন।

‎অনেক পাম্পে অটোরিকশায় গ্যাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। সিএনজির চাপ রয়েছে।

‎তেজগাঁও এলেনবাড়ির পাশে ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছে যানবাহনের ভিড়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সড়ক থেকে শুরু করে পাম্প পর্যন্ত লম্বা সারি, জ্বালানির জন্য অপেক্ষা। জুমার নামাজের কারণে দেড় ঘণ্টা বন্ধ ছিলো পাম্প। তবে জ্বালানি ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির কোনো সংকট নেই। পাম্পে পর্যাপ্ত মজুত রয়েছে। রাজধানীর প্রায় সবকটি পাম্পেই জ্বালানি নিতে উপচে পড়া ভিড় দেখা গেছে।

মন্তব্য (০)





image

৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

নিউজ ডেস্ক : ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকা...

image

আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্...

image

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও...

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফো...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ই...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ...

image

‎নিউ ইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও ব...

  • company_logo