• লিড নিউজ
  • জাতীয়

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে থাকবেন তিনি।

অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দুটি ইফতার মাহফিল যথাক্রমে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম-আলেম-উলামা-মাশায়েখদের সম্মানে আয়োজন করছেন। এই দুটি হবে যমুনায়।’

প্রধানমন্ত্রী রাজনীবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত থাকলেও সার্বিক অবস্থা বিবেচনা করে বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানে ইফতার মাহফিলের আয়োজন থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তারেক রহমান নিজের বাসায় পরিবারের সঙ্গেই ইফতার করছেন।

মন্তব্য (০)





image

৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

নিউজ ডেস্ক : ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকা...

image

আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্...

image

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও...

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফো...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ই...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ...

image

‎নিউ ইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও ব...

  • company_logo