• লিড নিউজ
  • জাতীয়

‎অব্যবহৃত সম্পদ কাজে লাগিয়ে আয়বর্ধক প্রতিষ্ঠান গড়ার নির্দেশ : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম গাজীপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর টেলিযোগাযোগ স্টাফ কলেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন।

‎পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।

‎টেলিযোগাযোগ স্টাফ কলেজে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের অব্যবহৃত জমি ও অবকাঠামো পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে এটি সরকারের জন্য আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত একটি বাস্তবসম্মত ও টেকসই প্রকল্প প্রস্তাবনা তৈরি করার নির্দেশ দেন তিনি।

‎মন্ত্রী সতর্ক করে বলেন, সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানকে স্বনির্ভর ও আধুনিকায়নের পথে এগিয়ে নিতে হবে। তিনি আরও জানান, ইঞ্জিনিয়ার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

‎ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, টেলিযোগাযোগ স্টাফ কলেজকে শুধু সরকারি প্রশিক্ষণে সীমাবদ্ধ রাখা হবে না; সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্য এটি উন্মুক্ত করা হবে। আন্তর্জাতিক মানের সার্টিফাইড কোর্স চালুর লক্ষ্যে দেশি-বিদেশি স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

‎সভায় কর্মকর্তারা কলেজের চলমান প্রশিক্ষণ কার্যক্রম, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সভার শুরুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন যোগদানকৃত কর্মচারীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী।

‎টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন শেষে মন্ত্রী বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর গাজীপুরস্থ উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি স্যাটেলাইট কার্যক্রমের প্রযুক্তিগত দিক ও পরিচালন ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে মন্ত্রী ভূকেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকদের ফি না নেওয়ার নির...

নিউজ ডেস্ক : ডেঙ্গু চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডে...

image

জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস

নিউজ ডেস্ক : চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের ...

image

পুলিশ হেফাজতের আসামির বাইরে কথা বলা ও প্রচারে কড়া নির্দেশ...

নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...

image

আদালতে রামিসার মা ‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খো...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

‘দরজা ভেঙে ঢুকে টয়লেটের সামনে রক্ত দেখতে পাই’, আদালতে রাম...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

  • company_logo