• লিড নিউজ
  • জাতীয়

৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তিনদিনের সফরে ঢাকায় আসছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) ঢাকায় পা রাখার কথা রয়েছে তার।

ঢাকার মা‌র্কিন দূতাবা‌সের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে এ তথ্য নিশ্চিত করা হ‌য়ে‌ছে।

পূর্ণিমা রাই বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে।

পল কাপুরের সঙ্গে আলোচনার বিষয়বস্তুর প্রশ্নে সোমবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, “বৈঠকের পরে বলব।”

বাংলাদেশ ও ভারতসহ এ অঞ্চলের কূটনীতি সামলাতে পল কাপুরকে গেল বছরের ফেব্রুয়ারিতে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মনোনয়ন মার্কিন সেনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে পাশ হয় একই বছরের অক্টোবরে।

সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে কাপুর দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি তিনি।

মন্তব্য (০)





image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

image

৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

নিউজ ডেস্ক : ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকা...

image

আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্...

image

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও...

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফো...

  • company_logo