• জাতীয়

ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে। বুধবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টায় দারসুল কুরআনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সংগঠনের ১২৩তম শহিদ রেজবুল হক প্লাবনের বাবা মো. আজাদুল ইসলাম অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন এবং উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
‎
‎এবারের কমিটিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক সম্পাদক এবং জিএস এস এম ফরহাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদ পেয়েছেন। এ ছাড়াও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পদে আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক- মো. রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোন্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক মো. ইসমাইল, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নূরুল হুদা, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক- আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমদ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান এবং কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন।
‎
‎কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।
‎
‎ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত সদস্যদের সাথে পরামর্শ করে আরও ১৫ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন। মোট ৬২ সদস্যের কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন করেন কেন্দ্রীয় সভাপতি।
‎
‎কার্যকরী পরিষদ সদস্যদের উদ্দেশে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, কার্যকরী পরিষদ সংগঠনের নীতি, আদর্শ ও কার্যক্রম বাস্তবায়নের সর্বোচ্চ সাংগঠনিক কাঠামো। এই পরিষদের সদস্য হিসেবে প্রত্যেককে সর্বপ্রথম নিজেদের আত্মতত্ত্বাবধান নিশ্চিত করতে হবে এবং কেন্দ্রীয় সভাপতিকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে হবে।
‎
‎তিনি বলেন, আগামী দিনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরী পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনশক্তিদের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি, সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে সঠিক উপলব্ধি গড়ে তোলা এবং তাদের দেশ ও জাতির কল্যাণে নিবেদিত, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
‎
‎দিনব্যাপী এ অধিবেশনে কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ, বার্ষিক পরিকল্পনা ২০২৬ প্রস্তাবনা পেশ, পর্যালোচনা ও অনুমোদন এবং অঞ্চল পরিচালক নির্ধারণ করা হয়।

মন্তব্য (০)





image

ডিসেম্বরে ‘জান বাজি রেখে সবাই মাঠে নামবে’ বলা এসপি জাহাঙ্...

১

‎নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) ...

image

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

২

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন স...

image

শেখ মুজিবের সামনেও ভুট্টো পা তুলে বসেছিলেন, ব্রিটিশ মন্ত্...

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর শেষে রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ...

image

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল ঢাকার জার্মান দূতাবাস

৪

নিউজ ডেস্কঃ জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্...

image

৫ দফা দাবিতে আন্দোলনে নামছেন নিকাহ রেজিস্ট্রাররা

৫

‎নিউজ ডেস্ক: প্রস্তাবিত ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০২৬...

  • company_logo