• লিড নিউজ
  • জাতীয়

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।
‎
‎বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
‎
‎মন্ত্রী বলেন, আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। কারণ, আমরা এখানে শুধু কাজ করতে এসেছি, অন্য কোনো ভিশন নেই।
‎
‎সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, আমাদের বিদেশগামী কর্মীদের প্রি ডিপারচার অরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে হচ্ছে না বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তেরি হচ্ছে। তাছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো সচল করে দক্ষ মানবসম্পদ তৈরি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
‎
‎এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪ বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...

image

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সর...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...

image

জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

৪

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

৫

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

  • company_logo