• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সোয়া ৯টার দিকে হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হাঁটছে নিহত বিন্তি। কিছুক্ষণ পরই পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিন্তির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়।
‎
‎এরপর তাকে পাঠানো হয় স্থানীয় একটি হাসপাতালে। রাত সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হলে বিন্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
‎
‎নিহত শাহরিয়ার শারমিন বিন্তি রায়েরবাজার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা বিল্লাল হোসেন।
‎
‎কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে মেয়েকে উত্যক্ত করে আসছিল বলে অভিযোগ বিন্তির বাবার।
‎
‎পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে প্রাহমিকভাবে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪ বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...

image

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সর...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...

image

জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

৪

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

৫

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

  • company_logo