ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পুলিশ প্রশাসনে চলমান রদবদলের মধ্যেই পদত্যাগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া শাখার প্রধান তালেবুর রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে সাজ্জাত আলী বলেন, ‘আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ রয়েছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে পরিবর্তনের পরদিনই ডিএমপি কমিশনারের দায়িত্ব ছাড়ার এ সিদ্ধান্ত সামনে এলো। প্রশাসনের শীর্ষ পর্যায়ে সাম্প্রতিক রদবদলের ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর নেতৃত্বে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...
নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...
নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

মন্তব্য (০)