• লিড নিউজ
  • জাতীয়

‎পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
‎
‎এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
‎
‎২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় হত্যা করা হয় ৫৭ সেনাকর্মকর্তাসহ ৭৪ জনকে।
‎
‎পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের ১৩৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৮৩ জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনো চলমান। আসামিপক্ষের আইনজীবীর অভিযোগ, হত্যা মামলায় খালাস পেলেও প্রায় এক যুগ ধরে দ্বিতীয় মামলায় কারাভোগ করছেন অনেকে।
‎
‎বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রায় ১ হাজার ২০০ সাক্ষীর মধ্যে সম্পন্ন হয়েছে ৩০২ জনের সাক্ষ্যগ্রহণ।

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪ বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...

image

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সর...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...

image

জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

৪

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

৫

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

  • company_logo