• লিড নিউজ
  • জাতীয়

‎সময় মেনে অফিসে আসা-যাওয়ায় সরকারের ‘কড়াকড়ি’ নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছে।

‎আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেয়া হয়।
‎
‎স্মারকে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশনা অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।
‎
‎এ অবস্থায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদের অধীনস্থ দপ্তর-সংস্থাকে বিষয়টি বাস্তবায়নে নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছে।
‎
‎স্মারকে আরও উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। উপসচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত স্মারকটি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪ বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...

image

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সর...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...

image

জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

৪

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

৫

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

  • company_logo